একসঙ্গে নতুন মিশনে নামছেন জাহিদ হাসান ও মাহফুজ আহমেদ

দুই জনপ্রিয় ও গুণী অভিনয়শিল্পী জাহিদ হাসান ও মাহফুজ আহমেদ। নিজ নামে ও অভিনয় দক্ষতায় অনেকদিন ধরেই তারা আসন করে আছেন দর্শকদের হৃদয়ে।

আলাদা অসংখ্য প্রজেক্ট করলেও একসঙ্গে এক ফ্রেমে তাদের দেখার সুযোগ পেতে যাচ্ছেন দর্শকরা। সম্প্রতি তারা একসঙ্গে অভিনয় করতে সম্মত হয়েছেন এবং হয়েছেন চুক্তিবদ্ধ।

আলফা আইয়ের প্রযোজনায় তারা অভিনয় করতে যাচ্ছেন একটি ওয়েব সিরিজে। প্রযোজক শাহরিয়ার শাকিল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গুণী এই দুই অভিনয়শিল্পীকে দেখা যাবে এক ওয়েব সিরিজে। এখন স্ক্রিপ্টের কাজ কলছে। আমরা স্ক্রিপ্ট নিয়ে কথা বলছি মাঝে মাঝেই।’

ওয়েব সিরিজের নাম, কে পরিচালনা করবেন, কোথায় মুক্তি পাবে সিরিজটি, তার কিছুই জানাতে চাননি শাকিল। বলেন, ‘এগুলো এখনই জানাতে চাচ্ছি না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *