পরিবার বিয়ে মেনে না নেওয়ায় যুবকের ‘আত্মহত্যা’

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: পরিবারের অজান্তে বিয়ে, সে স্ত্রীকে মেনে না নেয়ায় মনের ক্ষোভে আত্মহত্যা করেছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার স্বামী অচিন্ত কুমার (২৬) নামে এক যুবক।

শুক্রবার (২৪ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ওসি।

এর আগে সকালে ঐ উপজেলার দলগ্রাম ইউনিয়নের মন্দিরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।

মৃত অচিন্ত কুমার (২৬) উপজেলার দলগ্রাম ইউনিয়নের মন্দিরপাড়া এলাকার শংকর চন্দ্র রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাস তিনেক আগে নিজে পছন্দ করে সাইফুল ইসলাম লাল নামের এক ব্যক্তির মাধ্যমে গোড়ল ইউনিয়েনের শিয়ালখোওয়া এলাকায় এক মেয়েকে বিয়ে করেন। প্রায় ৩ মাস অচিন্ত কুমার পরিবারকে রাজি করতে চেষ্টা চালায়।

কিন্তু তার পরিবার এই বিয়ে মেনে নেননি। বৃহস্পতিবার রাতে এ নিয়ে বাবা-মায়ের সাথে ঝগড়া করে ঘুমাতে যান। পরদিন সকালে তার নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে আত্মচিৎকার দিলে এলাকাবাসি ছুটে এসে অচিন্ত কুমারের মরদেহ উদ্ধার করেন।

এদিকে শুক্রবার সকালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হলেও অচিন্তের আত্মহত্যার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে তার পরিবার। এছাড়াও ঘটক সাইফুল ইসলাম লাল অচিন্তের আত্মহত্যা করার বিষয়টি চাপা রাখতে তার ফেসবুক ওয়ালে হৃদরোগে মারা গেছে- এমন স্ট্যাটাস দেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসূল বলেন, বিষয়টি দুপুরে জেনেছি। পরে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে জানতে পেরেছি, অচিন্ত কুমারের মৃতদেহ সৎকার করেছেন তার পরিবার। পরিবারের কোন অভিযোগ না থাকায় পুলিশ পাঠানো হয়নি বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *