বাঙ্গালি নারীদের অনুপ্রেরণার নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা: অরুণা বিশ্বাস

আর মাত্র একদিন। এরপরই উদ্বোধন হতে যাচ্ছে কাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা সেতু।

শনিবার (২৫ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধনী ফলক উন্মোচন করবেন। পরদিন (২৬ জুন) ভোর থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বহুল প্রত্যাশিত পদ্মা সেতু।

পদ্মা সেতুকে ঘিরে সবার মাঝেই একধরণের আনন্দ-উৎসব বিরাজ করছে। দেশের সাধারণ জনগণের মতো পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বাসিত শোবিজ তারকারাও। স্বপ্নযাত্রার শুভক্ষণে সংবাদমাধ্যমকে নিজের অনুভূতি জানিয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী ও নির্মাতা অরুণা বিশ্বাস।

অরুণা বিশাস বলেন, পদ্মা সেতু আমাদের সেতু, আমাদের আত্মমর্যাদার সেতু, বাঙ্গালির মাথা উঁচু করে দাঁড়াবার সেতু। সারা বিশ্বের মানুষ আজ দেখছে, বুঝছে পদ্মা সেতু আমাদের পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে। আমাদের জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর বাঙালির যে আত্মমর্যাদা তৈরি করে দিয়েছিলেন সবার সামনে তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়েছেন মাথা কিভাবে উঁচু করে দাঁড়াতে হয়।

তিনি আরও বলেন, বাঙালির অভিধানে পারি না, পারবো না এমনটি আর কোনদিন কেউ শুনবে না, দেখবে না। পৃথিবীতে বাঙ্গালিরা যত দিন থাকবে তত দিন প্রধানমন্ত্রীর নাম স্বর্ণাক্ষরে লিখা থাকবে। বিশেষ করে মেয়েরা আজকে যে সাহসী হচ্ছেন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তিনি হচ্ছে বাঙ্গালি নারীদের অনুপ্রেরণার নাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *