দ্বিতীয় দফায় সিলেটে শুকনো খাবার পাঠালেন ডিপজল

সিলেটের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন ঢাকাই চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজল। ইতিমধ্যে বুধবার রাতে প্রথম ধাপে শুকনো খাবার পাঠিয়েছেন তিনি। যা আজ বন্যার্তদের মাঝে বিতরণ করা করা হচ্ছে।

এবার জানা গেল, দ্বিতীয় দফায় আজ বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে ডিপজল সিলেটে বানভাসিদের জন্য চিড়া, মুড়ি, বিশুদ্ধ খাবার পানি ও বিস্কুট পাঠিয়েছেন।

মনোয়ার হোসেন ডিপজল বলেন, সিলেটে আজ দ্বিতীয় দফায় খাবার পাঠাচ্ছি। তৃতীয় দফাও যাবে আগামীকাল অথবা পরশু। চেষ্টা করছি অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য।

তিনি বলেন, যে পরিবেশ-পরিস্থিতি তাতে বন্যা ভয়াবহ রূপ নিয়েছে। পানির সঙ্গে তো যুদ্ধ করে কেউ থাকতে পারে না। এই পানি প্রবেশ করায় আমাদের নিরীহ মানুষের অনেক ক্ষতি হয়ে যায়। ভারত কিংবা চীন, যে দেশ থেকেই পানি প্রবেশ করছে তাতে বাংলাদেশের ভয়াবহ অবস্থা। প্রভাবশালী যারা আছেন চেষ্টা করবেন কিছু করার জন্য এবং পাশে থাকার জন্য। আমার দোয়া এবং ভালোবাসা থাকবে।

তিনি আরও বলেন, আজ আমি পাঠাচ্ছি ৩ হাজার বোতল পানি, ১০ হাজার কেজি চিড়া, ৭ হাজার কেজি মুড়ি ও ৪ হাজার প্যাকেট বিস্কুটসামগ্রী। সিলেটে আমার লোক রয়েছে। এসব সহায়তা তার কাছেই যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *