কালিয়াকৈরে প্রার্থীর এজেন্ট বের করে ফলাফল ঘোষণার অভিযোগ

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদের নির্বাচন ১৫ জুন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ফলাফল ঘোষণা করার সময় মোরগ মার্কা নিয়ে জনপ্রিয় মেম্বার প্রার্থী জাহাঙ্গীর আলম মুন্সির এজেন্ট বের করে দিয়ে ফলাফল ঘোষণা করে।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদের নির্বাচনে ব্যপক অনিয়ম হয়েছে। ৫ নং ওয়ার্ডে ৮ জন প্রার্থী মেম্বার পদে নির্বাচন করে। তার মধ্যে মোরগ মার্কা নিয়ে জাহাঙ্গীর আলম মুন্সি বেশি জনপ্রিয় ছিল। আব্দুল্লাহ মডেল হাই স্কুল কেন্দ্রে ফলাফল ঘোষণা দেওয়ার পূর্বে তার এজেন্ট বের করে দেয় পিজাইডিং অফিসার জাহাঙ্গীর হোসেন।

এ ব্যপারে ওই প্রার্থী জাহাঙ্গীর আলম মুন্সি বাদী হয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *