Home বিনোদন শিল্পী সমিতির দৃষ্টি আকর্ষণ করলেন ওমর সানী

শিল্পী সমিতির দৃষ্টি আকর্ষণ করলেন ওমর সানী

0
215

বেশকিছু দিন ধরেই আলোচনার কেন্দ্রে রয়েছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। মোসুমিকে বিরক্ত করার কারণে অভিনেতা ও প্রযোজক ডিপজলের ছেলের বিয়েতে জায়েদ খানকে চড় মারেন। চড়ের জবাবে পিস্তল দিয়ে গুলি করার হুমকি দেন জায়েদ।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে জায়েদ খানের বিরুদ্ধে শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ দেন৷ তবে লিখিত অভিযোগ দেওয়ার পরদিন মৌসুমী অডিও বার্তার মাধ্যমে জানান, জায়েদ খান তাকে কখনই বিরক্ত করেননি। তিনি তাকে অনেক শ্রদ্ধা করেন। এরপরেই দৃশ্যপট পাল্টে যায়৷

শিল্পী সমিতির সহ সাধারণ সম্পাদক সাইমন সাদিক জানান কারও পারিবারিক বিষয়ে নাক গলাতে চায় না শিল্পী সমিতি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও শিল্পী সমিতির দৃষ্টি আকর্ষণ করলেন ওমর সানী।

শনিবার রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘শিল্পী সমিতির বর্তমান প্রেসিডেন্ট শ্রদ্ধেয় কাঞ্চন ভাইসহ ফুল ক্যাবিনেটের দৃষ্টি আকর্ষণ করছি, শিল্পী সমিতির মেম্বার দাবি করা মিজান এবং জামাল পাটোয়ারী, যেসব কথা বলে আপনাদের কানে যায় না, নাকি আমরা কানে শুনি না দেখিনা, বাকিটা,,,,,,,,,,,, শ্রদ্ধা রাখতে চাই সুযোগ দেন।’

গত কয়েকমাস ধরেই মিজান ও জামাল পাটোয়ারী চলচ্চিত্র শিল্পীদের নিয়ে নানা ধরনের মন্তব্য করে যাচ্ছেন। এর মধ্যে ওমর সানীর নামও আছে। এই কারণেই এই দুজনের নামে এমন অভিযোগ এনেছেন ওমর সানী।

ফেসবুকে ওমর সানীর সেই স্ট্যাটাসে বর্তমান কমিটির নায়ক সাইমন এসে মন্তব্য করেন- ভাইয়া তাদেরকে সাবধান করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here