Home প্রবাসের কথা সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

0
169

সৌদিআরব: সৌদিতে সড়ক দুর্ঘটনায় রঞ্জন মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

নিহত মোঃ রঞ্জন মিয়া (২৬) কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের ভাট্টা গ্রামের গাববাড়ীর মোঃ আবদুল মান্নান মিয়ার তৃতীয় পুত্র সন্তান।

সূত্রে জানা যায়, মোঃ রঞ্জন মিয়া সংসারের উন্নতির জন্য ২০১৫ সালে সৌদি আরব পারি জমান। বাংলাদেশ সময় রবিবার (১৯ জুন) সকাল ৭:২০ মিনিটে কর্মরত ইয়ামাহা কোম্পানীর একটি গার্বেজ ট্রাকে (আবর্জনা পরিবহণ কাজে ব্যবহারিত গাড়িতে) করে যাওয়ার সময় ট্রাক থেকে পড়ে গিয়ে উক্ত গাড়ীর নিচে সে চাপা পড়ে এবং ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। তিনি সৌদি আরবের ইয়ামাহা কোম্পানীতে লেবার পদে কর্মরত ছিলেন।

নিহত মোঃ রঞ্জন মিয়ার সংসারে স্ত্রী, তাসিন আহমেদ নামে এক পুত্র সন্তান রয়েছে। একমাত্র ছেলে সন্তানের মুখও তিনি দেখে যেতে পারেননি।

নিহতের পরিবার একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে শোকে বিভর হয়ে গেছে পরিবার-পরিজন। এলাকাজুড়ে চলছে শোকের মাতম। নিহতের লাশ দ্রুত দেশে আনার ব্যবস্থা করতে পরিবারটি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here