ব্যবসায় মন দেওয়ার চেষ্টা করছি: ওমর সানী

তীব্র গরমে নাগরিক জীবন যখন অতিষ্ঠ তখনই আষাঢ়ের বৃষ্টি এসে শীতল করে দিল নগর জীবন। মৌসুমী-সানীর পরিবারও বৃষ্টিমূখর সন্ধ্যায় ফিরে পেল নতুন প্রাণ। সম্প্রতি কিছু নেতিবাচক ঘটনায় এই পরিবার অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিল। ওমর সানী তার অস্থিরতা প্রকাশ করলেও অডিও বার্তা দেওয়ার পর থেকে মৌসুমী ছিলেন নিরব ও বিব্রত।

বৃষ্টিতে ভিজে সব জঞ্জাল যেনো ধুয়ে উঠলেন মৌসুমী। মনে জমিয়ে রাখা তাবৎ দুঃখ, গ্লানী থেকে বের হতে চেষ্টা করলেন আপ্রাণ। শুক্রবার রাতে ইনস্টাগ্রামে এলেন চুলের একটি ছবি পোস্ট করে। মৌসুমী লিখলেন, ‘বৃষ্টিতে ভিজে গেলাম, বৃষ্টিও বলে লিলি ফ্লাওয়ারস তোমার জন্য।’

জানা গেছে, জায়েদ ইস্যুতে তাদের ২৭ বছরের সংসার ভাঙার যে গুঞ্জন উঠেছিল তা সমাপ্তি ঘটছে। বিতর্ক ও আলোচনা ভুলে আবারো এক হয়েছেন ওমর সানী-মৌসুমী।

এ বিষয়ে কথা বলতে মৌসুমীর ফোনে কল করা হলে তাঁকে পাওয়া যায়নি। তবে ব্যস্ততার মধ্যেও কথা বলেছেন ওমর সানী। নতুন ব্যবসা শুরু করছেন বলে জানালেন তিনি। সেটা নিয়েই ব্যস্ত।

সানী বললেন, ‘ভাই, সেলিব্রিটি হলেও তো আমরা মানুষ। আমাদেরও দুঃখ আছে, কষ্ট আছে, ভালো লাগা আছে। মন খারাপ হওয়া আছে। পারিবারিক ডিস্টার্বেন্স আমাদেরও থাকে। কিন্তু সবাই কেন যেন আমাদের পণ্য বানিয়ে ফেলে। তাই এসব পারিবারিক বিষয় নিয়ে এখন কথা বলতে আর একদম ইচ্ছা করে না। কিছু হলে আমি নিজেই জানাব। সেটা সরাসরি হোক বা ফেসবুকে হোক। চেষ্টা করছি পারিবারিক অশান্তিগুলো কাটিয়ে উঠতে। ব্যবসায় মন দেওয়ারও চেষ্টা করছি। আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *