Home বিনোদন প্রশংসার জোয়ারে ভাসছেন ওমর সানী-মৌসুমী!

প্রশংসার জোয়ারে ভাসছেন ওমর সানী-মৌসুমী!

0
151

চিত্রনায়িকা মৌসুমীকে হয়রানি করেন জায়েদ খান, এমন অভিযোগে জায়েদকে চড় মারেন নায়িকার স্বামী ওমর সানী। এই ঘটনাকে ঘিরে কয়েকদিন ধরে বেশ উত্তাল সিনেমাপাড়া। গত ১৩ জুন সানির অভিযোগের বিপক্ষে গিয়ে মৌসুমী সংবাদমাধ্যমে অডিও বার্তা দেন। সেখানে ওমর সানির সব অভিযোগ অস্বীকার করে জায়েদের পক্ষে কথা বলেন চিত্রনায়িকা মৌসুমী।

এরপর গণমাধ্যমে মুখ খুলেন সানি-মৌসুমীর পুত্র ফারদিন। তিনি দাবি করেন, তার বাবার অভিযোগ সত্য। জায়েদ খান তার মাকে হয়রানি করেন। শুধু তাই নয়, তাদের ব্যবসার মধ্যেও ঝামেলা করেন জায়েদ খান।

তবে এসব বিতর্ক ও আলোচনা ভুলে আবারও এক হলেন সানি-মৌসুমী। জায়েদ ইস্যুতে তাদের ২৭ বছরের সংসার ভাঙার যে গুঞ্জন উঠেছিল তা এখানেই সমাপ্তি ঘটছে।

বৃহস্পতিবার (১৬ জুন) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ওমর সানি তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। সেখানে এক টেবিলে মুখোমুখি বসে খাবার খেতে দেখা যায় সানি-মৌসুমীকে। ছবির ক্যাপশনে সানি লেখেন, ‘সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য।’

এরপর শুক্রবার আরও একটি ভিডিও শেয়ার করেন এই চিত্রনায়ক। যেখানে স্ত্রী মৌসুমীকে খুব হাস্যজ্জল দেখা যায়। ভিডিওতে উপস্থিত দেখা যায়, তার পরিবারের আরও সদস্যদেরকেও। সকলেই ছিলেন বেশ উৎফুল্ল।

সানী-মৌসুমীর এমন আনন্দের মুহূর্ত দেখে প্রশংসা করছেন নেটিজেনরা। সৃষ্টিকর্তার কাছে কেউ কেউ শুকরিয়াও আদায় করছেন। রাকিবুল ইসলাম লিখেন, ‘ভাইয়া পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করুন এই কামনা করি।’

রনি নামে একজন লিখেছেন, ‘মাশাআল্লাহ। আমি মুগ্ধ হয়েছি ছেলের বউকে দেখে। কারণ মনে হচ্ছে না এই মেয়ে বিদেশে বড় হয়েছে। ভালো থাকুক আমার প্রিয় জুটি। দোয়া করি সবসময়।’

উল্লেখ্য, ‘মুভিলর্ড’খ্যাত অভিনেতা-প্রযোজক ডিপজলের ছেলের বিয়েতে গিয়ে জায়েদ খানকে চড় মারেন ওমর সানী। অভিযোগ আছে, জায়েদ খানও পি’স্তল দিয়ে গু’লি করার হু’মকি দেন। চড় মারার কারণ হিসেবে সানী দাবি করেন, গত চার মাস ধরে জায়েদ মৌসুমীকে ডিস্টার্ব ও অসম্মান করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here