Home দেশের খবর খুলনা মোংলায় বন্যপ্রাণী অপরাধ দমন ও হ্যান্ডেলিং বিষয়ক প্রশিক্ষণ

মোংলায় বন্যপ্রাণী অপরাধ দমন ও হ্যান্ডেলিং বিষয়ক প্রশিক্ষণ

0
226

শেখ রাসেল, বাগেরহাট প্রতিনিধি: মোংলায় বন্যপ্রাণী অপরাধ দমন ও বণ্যপ্রাণী হ্যান্ডেলিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার (১৬ জুন) সকালে মোংলার ওয়াইল্ডটিম কনসারভেশন বায়োলজি সেন্টারে দশ দিন ব্যাপী এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান হয়।

বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের আয়োজনে সুন্দরবন সংলগ্ন মোংলা, রামপাল, শরণখোলা, মোরেলগঞ্জ ও দাকোপ এ পাঁচ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনের মোট ত্রিশজন স্বেচ্ছাসেবকদের নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্যপ্রানী পরিদর্শক ও বন্যপ্রানী অপরাধ দমন ইউনিটের আবদুল্লাহ আস সাদিক।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, ঢাকা এর আয়োজনে ও বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাস্থল উন্নয়ন প্রকল্পের সহযোগীতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফিল্ড ফেসিলেটটোর ওউয়াইল্ড টিমের মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বনবিভাগের প্রশিক্ষণ প্রাপ্ত ভলান্টিয়ার সাংবাদিক শেখ রাসেল।

বন্যপ্রানী পরিদর্শক, বন্যপ্রানী অপরাধ দমন ইউনিটের আবদুল্লাহ আস সাদিক বলেন, আমরা বাংলাদেশের বন্যপ্রাণী রক্ষায় সুন্দরবন সংলগ্ন এলাকায় পরিবেশ কর্মী ও সামাজিক কিছু সংগঠন থেকে ত্রিশ জনের একটা গ্রুপ কে বন্যপ্রানী অপরাধ দমন ইউনিট নিয়ে প্রশিক্ষণের আয়োজন করি।

তিনি আরো বলেন, আমরা আশা করি এই প্রশিক্ষণের মাধ্যমে বন্যপ্রানী সম্পর্কে তাদের মধ্যে ধারণা আসবে কিভাবে বন্যপ্রানী রক্ষায় কাজ করা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here