Home দেশের খবর ঢাকা ভূঞাপুরে উৎসব মুখর পরিবেশে উদীচীর বর্ষা বরণ

ভূঞাপুরে উৎসব মুখর পরিবেশে উদীচীর বর্ষা বরণ

0
130

তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে সঙ্গীত, নৃত্য ও আবৃত্তির প্রাণোচ্ছলতায় উচ্ছসিত হয়ে ষড়ঋতুর অন্যতম সৌন্দর্যমণ্ডিত, প্রাণ প্রাচুর্যে ভরপুর বর্ষা ঋতুকে বরণ করলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ভূঞাপুর শাখা সংসদ।

পহেলা আষাঢ় (১৫ জুন) বুধবার সন্ধ্যায় উপজেলার প্রাণ কেন্দ্রে নিরিবিলি ফুড কর্ণার মুক্ত মঞ্চে উদীচী ভূঞাপুর শাখা সংসদের আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ষা বরণ অনুষ্ঠান ।

উদীচীর সভাপতি নিখিল চন্দ্র বসাকের সভাপতিত্বে এবং শাহআলম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউআরসির কর্মকর্তা রাজিয়া সুলতানা। বিশেষ অতিথি ছিলেন, বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, নাট্যাভিনেতা আবদুুল করিম খান, সাংবাদিক আখতার হোসেন খান, সংগীত শিক্ষক আঃসাত্তার, নাট্যকার মাহবুব আনাম স্বপন প্রমুখ।

শুরুতে উদীচীর সংগীত শিক্ষক ইকবাল হোসেন বাবলু অসাধারণ এক বর্ষার গান দিয়ে অনুষ্ঠান শুরু করেন। তবলায় ছিলেন বিখ্যাত তবলা বাদক রুহুল আমিন।

এরপর একক সঙ্গীত পরিবেশন করেন উদীচীর শিল্পী তাপসী বসাক, শ্রাবণী সাহা মুন, মাসুম মন্ডল, তারেক মাহমুদ কবির, নিধি সাহা, অন্তি সাহা, পিউ, রোজা মনি এবং সাথী সুলতানা। তারপর এক ঝাঁক নীল পরীদের পরিবেশনায় পরিবেশিত হয় নৃত্য। গান, নাচ ও আবৃত্তির সমন্বয়ে বর্ষার নানা রুপ ও স্বাদের সাথে পরিচয় ঘটায়।

গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে শুষ্কপ্রায় প্রকৃতিকে নিবৃত্ত করতে প্রতিবছর ষড়ঋতুর পরিক্রমায় ঘুরে ঘুরে আসে বর্ষাঋতু। অবিরাম বারিবর্ষণে স্নিগ্ধ সজীব পরশ বুলিয়ে দিয়ে মানুষকে দুঃসহ যন্ত্রণা থেকে মুক্তি দেয় বর্ষা। প্রকৃতি রক্ষার ব্রত আর অপার সৌন্দর্য্যের অধিকারী এই বর্ষা ঋতুকে বরণ করে নেয়ার উদ্দেশ্য নিয়ে প্রতিবছরই বর্ষা উৎসবের আয়োজন করে উদীচী ভূঞাপুর শাখা সংসদ।

অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত করতে অক্লান্ত পরিশ্রম করেন উদীচীর সাধারণ সম্পাদক হাসান সরোয়ার লাভলু।

উদীচী’র আমন্ত্রণে বর্ষার আবাহনে মেতে ওঠে ছোট থেকে বড় নানা বয়সের নানা শ্রেণীর মানুষ। মিলিত হয় বর্ষার উৎসবে, প্রাণের উৎসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here