Home বিনোদন নওগাঁর আম খেয়ে মুগ্ধ অপু বিশ্বাস

নওগাঁর আম খেয়ে মুগ্ধ অপু বিশ্বাস

0
130

নওগাঁর আম খেয়ে মুগ্ধতা প্রকাশ করলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস।

তিনি বলেন, আমি জানতাম চাঁপাইনবাবগঞ্জ আম উৎপাদন দেশ সেরা, কিন্তু বর্তমানে নওগাঁতেও যে প্রচুর পরিমাণে আম হচ্ছে তা সত্যিই দারুণ এক ব্যাপার।

বুধবার (১৫ জুন) দুপুরে নওগাঁর সাপাহারে এক ফার্নিচার মেলার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

অপু বিশ্বাস বলেন, ‘সবাই জানে চাঁপাইনবাবগঞ্জ জেলা আমের জন্য বিখ্যাত, কিন্তু বেশ কয়েক বছর থেকে নওগাঁও আমের জন্য বেশ খ্যাতি অর্জন করেছে। আমি এসেই আমার সফরসঙ্গীদের নিয়ে এখানকার আম খেয়েছি। অনেক সুস্বাদু ও চমৎকার আম। কিছু আম সঙ্গে নিয়ে যাচ্ছি।’

তিনি বলেন, ‘আমার জন্মস্থান নওগাঁর পার্শ্ববর্তী জেলা বগুড়াতে। ছোট বেলায় বেশ কয়েকবার নওগাঁতে এসেছিলাম। তাছাড়া আমার বড় বোন এই এলাকায় বসবাস করেন। যার কারণে নওগাঁতে তো মাঝে মধ্যে আসা-যাওয়া হবেই। সবমিলে নওগাঁকে খুব আপন মনে হয়।’

দর্শকদের সামনে কি উপহার দিচ্ছেন এমন প্রশ্নের জবাবে অপু বলেন, ‘তিন মাস আগে আমার ও বাপ্পির অভিনীত শ্বশুর বাড়ি জিন্দাবাদ টু ছবিটি মুক্তি পেয়েছে। যা দর্শকমহলে ভালো সাড়া পড়েছে। দর্শকদের আগ্রহে আমি সত্যিই মুগ্ধ।

সামনে আমার অভিনীত আরো তিনটি ছবি মুক্তি পাবে। সিনেমাগুলো হলো, ছাঁয়াবৃক্ষ, প্রেমপ্রিতির বন্ধন এবং ঈষাখাঁ। আশা করি ছবিগুলো মুক্তি পেলে দর্শকরা হলে গিয়ে সিনেমা গুলো দেখবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here