মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নান্দাইলে বিক্ষোভ মিছিল

শামছুজ্জামান বাবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: হযরত মুহাম্মাদ (সাঃ) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রাঃ) কে নিয়ে সম্প্রতি ভারতের বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লীর গণমাধ্যম শাখার প্রধান নবীন কুমার জিন্দাল কর্তৃক কটুক্তির প্রতিবাদে ময়মনসিংহের নান্দাইলে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে চন্ডিপাশা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এর আগে ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কে নান্দাইল সদরে বিক্ষোভ মিছিল করে সর্বস্তরের তৌহিদী জনতা।

সভায় ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী নান্দাইল উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতি ইব্রাহিম কাসেমী সভাপতিত্ব মাওলানা ওয়ালী উল্লাহ্ ও মাওলানা আমরুল্লাহর পরিচালনায় বক্তব্য রাখেন মুফতি মুহিববুল্লাহ, মাও আমির ইবনে আহমাদ, মাও নুরুল আলম, মাও গোলাম মোস্তফা, মাও শরীফুর রহমান, মাও মানজীর আহসান খান তাসবীর, মুফতি হারুন কাসেমী, মুফতি আবুল হাসেম, সাংবাদিক এনামুল হক বাবুল সহ প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা ভারতে হাই কমিশনকে তলব, ভারতী পণ্য বর্জন, জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব, ইসলামের কটুত্তিকারীদের বিরুদ্ধে মৃত্যু দন্ড আইন পাশ দাবিসহ পাঠবইয়ে নবীজীর জীবনী বাধ্যতামূলক পাঠ ও নবী (সাঃ) এর আদর্শের ব্যাপক প্রচার ও প্রসারের চর্চার লক্ষে গ্রামে গ্রামে সীরাত মাহফিলের জোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *