ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী-মৌসুমীর সংসারে ঝড় বয়ে যাচ্ছে! আরেক নায়ক জায়েদ খান দুজনের সুখের সংসার ভাঙতে চাইছেন বলে এরইমধ্যে চলচ্চিত্র শিল্পী সমিতিতে অভিযোগ করেছেন ওমর সানী।
তবে মৌসুমী সাফ জানিয়ে দিয়েছেন জায়েদ খান তাকে কখনোই বিরক্ত করেননি। বরং মিথ্যাচার করছেন ওমর সানী। এসময় জায়েদকে ভালো ছেলে বলেও আখ্যা দেন নায়িকা।
তারকা দম্পতির দাম্পত্য এ কলহ নিয়ে এবার মুখ খুললেন চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।
এই নির্মাতার ভাষ্য, ওমর সানীর বিচার আগে হওয়া উচিত! কেন সে নিজের স্ত্রীকে শাসনে রাখতে পারবে না? কেন তার অভিযোগের পর স্ত্রী তারই বিরুদ্ধে যাবে? ওর মতো নায়ক এদেশে কয়টা?
ওমর সানী বহু সুপারহিট সিনেমার নায়ক। মৌসুমীর সঙ্গে তো ভালোবাসার বিয়ে। এখন তাদের সন্তানেরা বড় হয়ে গেছে। ছেলে বিয়েও করেছে। সামনে পরিবারে নাতি আসবে। এই সময়ে এসে এসব কী করছে?
দেলোয়ার জাহান ঝন্টু আরও বলেন, তাদের উচিত সব ঝামেলা মিটিয়ে নেয়া। ওমর সানী বলেছে যে, তার ছেলে-মেয়েকে অভিভাবক মেনে তাদের ওপর সব সিদ্ধান্ত ছেড়ে দিয়েছে৷ এটা ভালো সিদ্ধান্ত। সন্তানরা বিচারক হলে তাদের সংসার ও দুজনের জন্য ভালোই হবে আশা করি।
