মহানবী (সাঃ) নিয়ে কটূক্তির প্রতিবাদে কালিয়াকৈরে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে সারাদেশের ন্যায় কালিয়াকৈরে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে মুসল্লিরা।

শুক্রবার দুপুরে (১০ জুন) জুমার নামাজের পর বিভিন্ন মসজিদের হাজার হাজার মুসল্লি এ কর্মসূচি পালন করে। এতে প্রায় ঘন্টাব্যাপী ঢাকা উত্তরবঙ্গের যোগাযোগের গুরুত্বপূর্ণ ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

জুম্মার নামাজ আদায়ের পরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিগণ বিক্ষোভ মিছিল বের করেন। চন্দ্রা ত্রিমোড় এলাকার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় আশেপাশের এলাকার বিভিন্ন মসজিদের মুসল্লিরা কর্মসূচিতে যোগ দেন। এক পর্যায়ে তারা জয়দেবপুর টাঙ্গাইল, নবীনগর টাঙ্গাইল মহাসড়ক অবরোধ সৃষ্টি করে। এতে ওই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে মুসুল্লিরা ওলামা একরামরা বিক্ষোভ ও প্রতিবাদ জানানোর মাধ্যমে তাদের কর্মসূচি শেষ করেন।

এসময় আন্দোলনরত মুসল্লিরা ভারতের বিজেপি নেতা নূপুর শর্মার মহানবী (সাঃ)কে নিয়ে কটূক্তির প্রতিবাদ জানিয়ে সংসদ অধিবেশনে নিন্দা প্রস্তাব গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানান।

যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে গাজীপুর জেলা, কালিয়াকৈর থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ডিবি পুলিশসহ সাদা পোশাকে সরকারি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন কাজ করে এবং যানচলাচল স্বাভাবিক করে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *