শেখ রাসেল, বাগেরহাট প্রতিনিধি: মোংলায় বন্যপ্রাণী অপরাধ দমন ও বণ্যপ্রাণী হ্যান্ডেলিং বিষয়ক প্রশিক্ষণ শুভ উদ্বোধন হয়। আজ ০৮ জুন রোজ বৃহস্পতিবার বাগেরহাট জেলার মোংলা উপজেলার টাইগার হাউজ, ওয়াইল্ড টিম প্রাঙ্গনে সকাল নয়টার সময় এই উদ্বোধনী অনুষ্ঠান হয়। সুন্দরবন সংলগ্ন পাঁচ উপজেলা, মোংলা, রামপাল, শরণখোলা, মোরেলগঞ্জ ও দাকোপ এর কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের মোট ত্রিশজন স্বেচ্ছাসেবকদের নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ শহিদুল ইসলাম হাওলাদার, সহকারী বন সংরক্ষক, চাঁদপাই রেঞ্জ সুন্দরবন পূর্ব বনবিভাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ সাইফুল ইসলাম, ফিল্ড ফেসিলেটটোর ওউয়াইল্ড টিম। আরো উপস্থিত ছিলেন বণ বিভাগের প্রশিক্ষণ প্রাপ্ত ভলেন্টিয়ার সাংবাদিক শেখ রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বন্যপ্রানী পরিদর্শক, বন্যপ্রানী অপরাধ দমন ইউনিট আবদুল্লাহ আস সাদিক।
বন্যপ্রানী পরিদর্শক, বন্যপ্রানী অপরাধ দমন ইউনিট আবদুল্লাহ আস সাদিক বলেন আমরা বাংলাদেশের বন্যপ্রাণী রক্ষায় সুন্দরবন সংলগ্ন এলাকায় পরিবেশ কর্মী ও সামাজিক কিছু সংগঠন থেকে ত্রিশ জনের একটা গ্রুপ কে আমরা বন্যপ্রানী অপরাধ দমন ইউনিট নিয়ে আমরা প্রশিক্ষণের আয়োজন করি। তিনি আরো বলেন আমরা আশা করি এই প্রশিক্ষণের মাধ্যমে বন্যপ্রানী সম্পর্কে তাদের মধ্যে ধারণা আসবে কিভাবে বন্যপ্রানী রক্ষায় কাজ করা যায়।
