Home বিনোদন নিপুণের জন্মদিনে প্রশংসায় ভাসালেন সাইমন সাদিক

নিপুণের জন্মদিনে প্রশংসায় ভাসালেন সাইমন সাদিক

0
140

ঢালিউডের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ আক্তারের আজ জন্মদিন। ৩৮ পেরিয়ে ৩৯ বছরে পা দিলেন এই অভিনেত্রী।

জন্মদিনে ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন নায়িকা। এছাড়া নিপুণকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাচ্ছেন তার সহকর্মী তারকারাও।

এদিন নিপুণের সঙ্গে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক। যিনি বর্তমানে চলচ্চিত্র শিল্পী সমিতিতে সহ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

সাইমনের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
আজ হাজার হাজার মানুষ আপনাকে নিয়ে ছবি আপলোড করছে,আপনাকে উইশ করছে,আপনার জন্য দোয়া করছে।
এটাই আমার কাছে ভালো লাগছে।

আপনার সাথে পরিচয় নাই এমন মানুষকেও আপনি তার জীবনের সবচেয়ে বড় উপকার করেছেন,তা আমি সামনে থেকে দেখেছি।

এমন অসংখ্য মানুষের দোয়া আপনার সাথে আছে।
আর আমি তো বলি নিপুন আপা আছে,আল্লাহ ভরসা।আরো কত কি!

আপনার সাথে পরিচয়ের পর থেকে যে স্নেহ দিয়েছেন তা আজীবন মনে রাখার মতো।

আজ আপনার জন্মদিন আপা।মহান আল্লাহ্ আপনাকে আজীবন এমন সুন্দর সুস্থ রাখুন এবং আপনি আপনার সপ্ন কে ছাড়িয়ে যান, এই কামনাই করি। শুভ জন্মদিন আপা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here