Home বিনোদন শ্রাবন্তীর তুলনা হয় না: শান্ত খান

শ্রাবন্তীর তুলনা হয় না: শান্ত খান

0
131

প্রথমবার একসঙ্গে কাজ করেছেন ঢালিউডের তরুণ নায়ক শান্ত খান এবং টলিউডের মিষ্টি নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শামীম আহমেদ রনি পরিচালিত ও শাপলা মিডিয়া প্রযোজিত প্রযোজিত এ জুটির ‘বিক্ষোভ’ সিনেমাটি আগামী ১০ জুন মুক্তি পেতে চলেছে।

সিনেমাটি প্রসঙ্গে শান্ত বলেন, সিনেমাটিতে আমি ছাত্রের চরিত্রে অভিনয় করেছি। এতে দেখানো হবে, আমরা সবাই নিরাপদ সড়কের আন্দোলনে নামি। আমার সঙ্গে কাজ করেছেন শ্রাবন্তী। সহশিল্পী হিসেবে তিনি খুবই ভালো।’

শান্ত আরো বলেন, ‘সিনেমাটির শুটিং শুরু হওয়ার আগে বেশ কিছুদিন অভিনয়ের ওপর প্রশিক্ষণ নিয়েছিলাম প্রয়াত অভিনেতা সাদেক বাচ্চু আঙ্কেলের কাছে। তখনো সারা দেশে ছাত্র আন্দোলনের রেশ কাটেনি। আমি ইউটিউব দেখে ছাত্রদের মিছিলসহ নানা মুভমেন্ট আত্মস্থ করেছি। পরিচালক রনি ভাইও আমাকে সহযোগিতা করেছেন। শ্রাবন্তীর কথা না বললেই নয়, সহশিল্পী হিসেবে তার তুলনা হয় না। আমার সঙ্গে শুটিংয়ের আগে প্রতিটি দৃশ্য নিয়ে আলোচনা করতো। বেশ সুবিধা হতো আমার। আশা করছি সিনেমাটি সবার ভালো লাগবে।’

‘বিক্ষোভ’ ছবিতে শান্ত খানকে ছাত্র এবং শ্রাবন্তীকে শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন। ঘটনাক্রমে তাদের মধ্যে প্রেম-রসায়ণ দেখা যাবে। সিনেমার গল্প এগিয়ে যাবে নিরাপদ সড়ক চাই আন্দোলন নিয়ে।

শ্রাবন্তী-শান্ত ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন বলিউডের রাহুল দেব, সাদেক বাচ্চু, রজতাভ দত্ত, শুভশ্রী কর, সাবেরী আলমসহ অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here