Home আলোচিত আমি ইসলামের পথে অটুট থাকবো: সানাই মাহবুব

আমি ইসলামের পথে অটুট থাকবো: সানাই মাহবুব

0
192

সম্প্রতি অনেকটা গোপনেই বিয়ে সেরেছেন আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। গত বছর অভিনয় ছেড়ে দিয়ে তিনি বেছে নেন ইসলামিক জীবনযাপন। শোবিজ জগতের যাবতীয় কর্মকাণ্ড থেকে সরে এসে এখন তিনি নিয়মিত বোরকা-হিজাব পরে চলেন।

এবার এই অভিনেত্রী ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দ্রুত ওমরাহ করার জন্য সবার দোয়া কামনা করেছেন।

সোমবার (৬ জুন) সানাই তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ পরম করুণাময়। আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ ক্ষমা করতে পছন্দ করেন। কিন্ত এই সমাজের কিছু মানুষ কি এটা বোঝে? বুঝলেও কি মানে? যেখানে মহান আল্লাহ ক্ষমা করতে পছন্দ করেন সেখানে সমাজের এরকম ২, ৪, ১০ জন অমানুষ আমাকে নিয়ে কি ভাবলো, কি করলো, কাঁদলো না হাসলো তাতে আমার কিছুই যায় আসে না! জাস্ট কিচ্ছু যায় আসে না! কারণ এরকম বহু মানুষ আমাকে সাধুবাদ জানিয়েছেন ইসলামের পথে আসার জন্য। আমি তাদের গুণগ্রাহী।’

এই নায়িকা আরও লেখেন, ‘আমি ইসলামের পথে অটুট থাকবো ইনশাআল্লাহ। দোয়া রাখবেন আমার জন্য যেনো দ্রত ওমরাহ করতে পারি।’

তার অধিকাংশ ভক্ত স্বাগত জানিয়েছে। তবে গুটিকয়েক বাজে মন্তব্য করলেও অন্যান্য ভক্ত শুভাকাঙ্ক্ষীরা সেই মন্তব্যের প্রতিবাদ করেছেন।

গত ২৭ মে পারিবারিক আয়োজনে ঢাকার একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আবু মুসা নামে এক ব্যাক্তিকে নিজের গ্রামের বাড়ি নীলফামারী সদরের বাবু পাড়ায় বিয়ে করেন সানাই। তার স্বামী মুসার বাড়ি নীলফামারীর জেলার কিশোরগঞ্জ উপজেলায়।

প্রসঙ্গত, মডেল ও অভিনেত্রী হিসাবে শো-বিজে কাজ করলেও কাজের চেয়ে সার্জারি এবং ফেসবুক লাইভেই বেশি আলোচিত তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here