মো:নজরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার মগড় ইউনিয়নে ফিরোজা আমুর ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। মিলাদ শেষে এতিম হাফেজ ও স্থানীয় মুসুল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়েছে।
জেলা যুবলীগ নেতা মো: সাইফুল ইসলাম টিপু হাওলাদারের নিজ উদ্যোগে রোববার (০১ নভেম্বর) আসরের নামাজের পরে মগড় ইউনিয়নের মিরহার দর্গাবাড়ী জামে মসজিদে এ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
এ সময় ফিরোজা আমু’র রুহের মাগফেরাত কামনা ও আলহাজ্ব আমির হোসেন আমু এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। দোয়া ও মিলাদে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
