Home আলোচিত খোঁজ মিলছে না নায়িকা মমর!

খোঁজ মিলছে না নায়িকা মমর!

0
185

এদেশের টিভি নাটক বা চলচ্চিত্রের এক অনন্য নাম জাকিয়া বারী মম। ক্যারিয়ার শুরু হয়েছিল লাক্স ফটোসুন্দরী হিসেবে। তবে পরবর্তীতে শুধু ‘মডেল-লুক’ থেকে বেরিয়ে একেবারে জাত অভিনেত্রী হিসেবে মম নিজেকে প্রমাণ করেছেন ইন্ডাস্ট্রিতে।

বর্তমানে নাটকে নিয়মিত অভিনয় করছেন তিনি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার কারণে সিনেমা মুক্তির সংখ্যা বাড়ছে। সেই তালিকায় উঠেছে মম অভিনীত সিনেমা ‘আগামীকাল’।

সপ্তাহের একমাত্র নতুন সিনেমা হিসেবে শুক্রবার (০৩ জুন) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘আগামীকাল’। বড় ও ছোট মিলিয়ে দেশের মোট ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সাইকো-থ্রিলারটি। সিনেমাটি নির্মাণ করেছেন নাট্যনির্মাতা অঞ্জন আইচ।

সিনেমাটির শুরুর দিকে মম বেশ সরব থাকলেও মুক্তির সময় রয়েছেন নীরব ভূমিকায়। প্রচারণায় অংশ নিতে দেখা যায়নি তাকে। মম ফেসবুকেও এ প্রসঙ্গে একটি শব্দ উচ্চারণ করেননি। বরং অন্য একটি ওয়েব ফিল্মের প্রচার করছেন তিনি। এই নায়িকা কেন ‘আগামীকাল’-এর প্রচারণা থেকে নিজেকে আড়ালে রেখেছেন জানা যায়নি।

কারোরই ফোন ধরছেন জানিয়ে হতাশ কণ্ঠে চিত্রনায়ক ইমন বলেন, দীর্ঘ এক যুগ পর আমাদের জুটির সিনেমা মুক্তি পেল। অথচ মম নীরব থাকলেন। তবে প্রচারণায় অংশ নিলে সিনেমাটির জন্য ভালো হতো।

আমাদের সঙ্গে প্রত্যেকটা জায়গায় যাচ্ছে ইমন, সূচনাসহ অন্যরা। কিন্তু মম কোন কারণে যাচ্ছে না জানি না। লাস্ট এক-দুমাস ফোনও রিসিভ করছে না সে। অভিযোগ করেন নির্মাতা।

সিনেমায় যুক্ত হওয়ার পর মম ‘আগামীকাল’ প্রসঙ্গে বলেছিলেন, সিনেমাটির গল্প ভালো লাগার কারণেই এতে অভিনয় করছি। কারণ আমি সচরাচর সিনেমায় অভিনয় কম করি। এটির নির্মাণ প্রক্রিয়াও ছিল গোছানো এবং সিনেমাটির সফলতা নিয়ে আমি আশাবাদি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here