কদিন আগেই বিয়ে করেছেন আলোচিত ও সমালোচিত মডেল-অভিনেত্রী সানাই মাহবুব। গত ২৭ মে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। তার বরের নাম আবু সালেহ মুসা।
জানা গেছে, আবু সালেহ মুসা একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন। নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়ন দক্ষিণ দুরকুঠি এলাকার বাসিন্দা তিনি।
অনেকটা গোপনেই বিয়ে করেছেন সানাই। তবে তার বিয়েতে কেউ উপস্থিত ছিল না এমনটি নয়। এই বিয়ে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস বা মিডিয়াতে কোনো কথা বলেননি তিনি।
তবে বিয়ের ৩ দিন পর মনের ইচ্ছের কথা ভক্তদের সঙ্গে শেয়ার করলেন সানাই। জানালেন, নব এই দম্পতি যেন তাড়াতাড়ি ওমরাহ করতে পারেন। আল্লাহ যেন তাড়াতাড়ি ওমরাহ নসিব করেন।
স্বামীর হাত ধরে রাখার কয়েকটি ছবি শেয়ার করে ফেসবুক স্ট্যাটাসে সানাই লিখেছেন- ‘আর যে হাতটা সমাজ, সংসার সব কিছুর কথা ছেড়ে আমার হাতটা ধরলো। আমি সেই হাতটা সারা জীবনের জন্য ধরে রাখতে চাই। আমাদের জন্য দোয়া রাখবেন, যেনো তাড়াতাড়ি ওমরাহ করতে পারি। আল্লাহ যেনো ওমরাহ নসিব করেন তাড়াতাড়ি।’
বলে রাখা ভালো, ২০২১ সালে অভিনয় ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছিলেন সানাই। এরপর থেকেই আড়ালে ছিলেন তিনি।
