Home দেশের খবর ঢাকা টাঙ্গাইলের মধুপুরে এক মাদকসেবীর এক বছরের কারাদণ্ড

টাঙ্গাইলের মধুপুরে এক মাদকসেবীর এক বছরের কারাদণ্ড

0
125

সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মধুপুরে মাদকাসক্ত তোতা মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফা জহুরা এ দণ্ডাদেশ প্রদান করেন।

 

দণ্ডপ্রাপ্ত তোতা মিয়া মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের পালবাড়ী গ্রামের সুতারপাড়ার আব্দুস ছামাদের ছেলে।

 

স্থানীয়রা জানান, “মাদকাসক্ত ছেলে তোতার অত্যাচারে অতিষ্ঠ হয়ে থানায় লিখিত অভিযোগ করেন তার বাবা-মা। অভিযোগের ভিত্তিতে পুলিশ শুক্রবার (৩০ শে অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তোতাকে গ্রেফতার করে। শনিবার তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।”

 

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল জানান, “পূর্বেও তোতা মিয়া আটক হয়ে কারাগারে গিয়েছিলেন। পরে তিনি কারাগার থেকে ফেরত এসে আবারও নেশার করার জন্য টাকার দাবিতে বাবা-মাকে নানাভাবে অত্যাচার করে আসছিলেন। সহ্য করতে না পেরে তার বাবা-মা থানায় অভিযোগ দেন।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here