জীবনের নতুন অধ্যায় শুরু করলেন সানাই মাহবুব

ঘটনাটি ২০১৯ সালের। আলোচিত-সমালোচিত অভিনেত্রী সানাই মাহবুবের সঙ্গে সাবেক মন্ত্রীর বাগদানের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় হয়।

ওই সময় এই অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন বিয়ের খবর। বলেছিলেন ২৩ ফেব্রুয়ারি তার বাড়িতেই বাগদান হয়। সবার কাছে দোয়াও চেয়েছিলেন। এরপর ওই বিয়ে নিয়ে তেমন কিছু আর শোনা যায়নি।

এর তিনবছর পর এবার জানা গেল ভিন্ন খবর। সাবেক কোনো মন্ত্রী নয়, ব্যাংকারকে বিয়ে করেছেন সানাই।

নীলফামারীর বাবুপাড়ায় শুক্রবার (২৭ মে) অনেকটা চুপিসারেই বিয়ের আনুষ্ঠানিকতা হয়। ঘরোয়া পরিবেশেই বিয়ে হয় তার।

বরের নাম আবু সালেহ মুসা। তিনি ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন।

সানাইয়ের শ্বশুড়বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্রামে। তার বাবা মাহবুবুর রহমান এনজিওতে চাকরি করেন। তার মা মেরিনা মাহবুব একজন স্কুলশিক্ষিকা।

সানাই মিডিয়ার কাজের চেয়ে অনান্য ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচিত ছিলেন। শরীরে সার্জারি করানো, ফেসবুক লাইভে এসে নানা রকম মন্তব্য আর নিজেকে খোলামেলা রূপে উপস্থাপনের জন্য বেশি আলোচনায় ছিলেন তিনি।

তবে ২০২১ সালে ইসলামিক জীবনযাপন করার লক্ষ্যে অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন সানাই। তারপর থেকেই আর আলোচনায় নেই তিনি। তিনি নিয়মিত বোরকা-হিজাব পরে চলাফেরা শুরু করেন। এখন সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থিতি কমই দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *