মীরসরাই এসোসিয়েশন চট্টগ্রাম এর মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মীরসরাই এসোসিয়েশন-চট্টগ্রামের উদ্যোগে মীরসরাই উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির প্রায় দুইশত শিক্ষার্থী নিয়ে মেধাবৃত্তি পরীক্ষা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ মে) সকালে মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই সময় মেধাবৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সামসুদ্দৌহা, মীরসরাই পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন, সংগঠনের সভাপতি কালু কুমার দে, সহ সভাপতি এস এম মহিউদ্দিন, সহ সভাপতি সাবের আহম্মদ নিজামী, সাধারন সম্পাদক এস এম আবুল হোসেন, যুগ্ন সম্পাদক ইউনুস ভূইয়া, বৃত্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব মোঃ আইয়ুব আলী, দাতা সদস্য এস.এম মাজহার উল্লাহ মিয়া, সাংস্কৃতিক সম্পাদক আরিফ মঈনুদ্দীন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ নুরুল ইসলাম ইরান প্রমুখ।

এই ব্যাপারে মীরসরাই এসোসিয়েশন-চট্টগ্রামের সভাপতি কালু কুমার দে ও সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেন বলেন, ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন পেশাগত কারণে চট্টগ্রাম শহরে অবস্থানরত মীরসরাইবাসীদের সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ উপজেলায় সার্বিক জনকল্যাণে, আর্থ-সামাজিক উন্নয়নে বিগত দুই যুগের অধিককাল মীরসরাই এসোসিয়েশন-চট্টগ্রাম এক অনন্য ভূমিকা পালন করে আসছে।

সম্পূর্ণ অরাজনৈতিক, সামাজিক, সুন্দর এবং সুস্থ চেতনায় উজ্জীবিত করতে এবং মীরসরাইয়ে শিক্ষাক্ষেত্রে অবদান রাখার মানসে এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা বাড়াতে এই শিক্ষা বৃত্তির আয়োজন করেছি। এই মেধা বৃত্তি পরীক্ষায় উর্ত্তীণ ৫০ জন শিক্ষার্থীর প্রত্যেককে আনুষ্ঠানিকভাবে একটি সনদ ও নগদ ৫ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে। এছাড়াও বৃত্তি পরীক্ষায় শ্রেণি সংখ্যা বাড়ানোর হবে বলেও জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *