Home আলোচিত পল্লবীর পর এবার ফ্ল্যাটে মডেল বিদিশার ঝুলন্ত দেহ

পল্লবীর পর এবার ফ্ল্যাটে মডেল বিদিশার ঝুলন্ত দেহ

0
128

গত ১৫ মে নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় ওপার বাংলার টেলিভিশন অভিনেত্রী পল্লবী দে’র ঝুলন্ত মরদেহ। সেই মৃত্যুর এখনো কিনারা পায়নি পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন নাকি খুন করা হয়েছে, তা এখনো ধোয়াশার মধ্যে। ওই ঘটনার ১০ দিনের মাথায় উদ্ধার হলো আরও এক অভিনেত্রীর মরদেহ। তার নাম বিদিশা।

বুধবার রাতে নাগেরবাজারের রামগড় কলোনির বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় এই মডেল-অভিনেত্রীর মরদেহ। ২১ বছর বয়সী বিদিশা আত্মহত্যা করেছেন, নাকি তার মৃ্ত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখছে নাগেরবাজার থানার পুলিশ।

ভারতীয় গণমাধ্যমের খবর, গলায় ওড়না দিয়ে ফাঁস দেয়া অবস্থায় উদ্ধার হয় বিদিশার মরদেহ। তখন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। বিদিশার মরদেহের পাশে থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে।

অভিনেত্রী পল্লবীর রহস্যজনক মৃত্যুর পর ফেসবুকে তা নিয়ে মন্তব্য করেছিলেন বিদিশা। বুধবার তার রহস্যমৃত্যুর পর চর্চায় উঠে এলো অভিনেত্রীর সেই ফেসবুক পোস্ট।

বিদিশা লিখেছিলেন, ‘মানে কী এসব’। ফেসবুকে পল্লবীর ছবি শেয়ার করে পোস্ট করেছিলেন বিদিশা। তাতে তিনি এ-ও লিখেছিলেন, ‘মেনে নিতে পারলাম না’।

সেই ঘটনার ১০ দিনের মধ্যেই বিদিশার ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। এরই মধ্যে বিদিশার মরদেহ ময়নাতদন্তের জন্য সাগর দত্ত মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here