সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় লেগুনায় ট্রাকের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের রামারচর এলাকায় বৃহস্পতিবার (২৬ মে) মধ্যরাতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, রাত ২টার দিকে ঢাকাগামী একটি ট্রাক লেগুনাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। এ সময় আরও কয়েকজন আহত হয়।
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যায়। তবে এই মুহূর্তে নিহতদের নাম-পরিচয় দেওয়া সম্ভব নয়। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
