মীরসরাইয়ে ইয়াবাসহ নারী, সাজাপ্রাপ্ত সহ ৫ আসামী গ্রেফতার

রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মীরসরাইয়ে ৫’শো পিস ইয়াবাসহ এক নারী ও ওয়ারেন্ট এবং সাজাপ্রাপ্ত ৫ আসামীকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। বুধবার দিনভর জোরারগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- রাজিয়া সুলতানা, দোলন রায়, ইমাম হোসেন, জাহেদুল ইসলাম পিয়াস ও ওমর ফারুক। আসামীদের থানা থেকে বের করার পর সাংবাদিকরা ছবি তুলতে গেলে ওয়ারেন্টভুক্ত আসামী ওমর ফারুক অকথ্য ভাষায় গালাগাল করে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন মামুন জানান, মঙ্গলবার সন্ধ্যায় জোরারগঞ্জ থানাধীন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সোনাপাহাড় এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৫শত পিস ইয়াবাসহ রাজিয়া সুলতানাকে আটক করা হয়। এছাড়া দিনভর অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী দোলন রায়, ইমাম হোসেন, ওয়ারেন্টভুক্ত জাহেদুল ইসলাম পিয়াস ও ওমর ফারুককে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে গ্রেফতারকৃতদের ছবি তুলতে গেলে ওয়ারেন্ট ভুক্ত আসামী ওমর ফারুক সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগাল করে দেখে নেয়ার হুমকী দেয়। ওমর ফারুক বারইয়ারহাট পৌরসভার ২ নং ওয়ার্ডের উত্তর সোনাপাহাড় এলাকার মহি উদ্দিনের পুত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *