Home আলোচিত দর্শনা নয়, বুবলীকে নিয়েই আসছেন শাকিব খান

দর্শনা নয়, বুবলীকে নিয়েই আসছেন শাকিব খান

0
222

ঈদের সিনেমা মানেই ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের রাজত্ব। এই যেমন সবশেষ ঈদে এই চিত্রনায়কের দুই সিনেমা মুক্তি পেয়েছে।

আসন্ন ঈদুল আজহায়ও মুক্তির জন্য প্রায় প্রস্তুত আছে তাঁর দুটি সিনেমা ‘লিডার : আমিই বাংলাদেশ’ ও ‘অন্তরাত্মা’। তবে শাকিব ভক্তদের জন্য মন খারাপ করা খবর হচ্ছে, আগামী ঈদে শাকিবের একটি সিনেমা মুক্তির সম্ভাবনা রয়েছে। সেটি হচ্ছে ‘লিডার : আমিই বাংলাদেশ’।

পরিচালনা করেছেন তপু খান। এটি তার নির্মিত প্রথম সিনেমা। প্রযোজনায় বেঙ্গল মাল্টিমিডিয়া। এতে শাকিবের বিপরীতে নায়িকা হিসেবে আছেন বুবলী। রোজার ঈদে বুবলীর সঙ্গে শাকিবের ‘বিদ্রোহী’ সিনেমাটি মুক্তি পেয়েছে। কোরবানির ঈদেও এই জুটি থাকছেন আকর্ষণের কেন্দ্রে।

‘লিডার’ মুক্তি নিয়ে এর প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান বলেছেন, ঈদে সিনেমাটির মুক্তির ব্যাপারে তারা পরিকল্পনা করছেন। তবে যেহেতু এখনো সেন্সর বোর্ডের ছাড়পত্র আসেনি, বিষয়টি চূড়ান্ত বলা যাচ্ছে না।

এদিকে শাকিবের ‘অন্তরাত্মা’ সিনেমাও কোরবানির ঈদে মুক্তি পাওয়ার কথা। তবে এখন সেটার সম্ভাবনা ক্ষীণ। শোনা যাচ্ছে, চিত্রনাট্যকার-প্রযোজক সোহানী হোসেন সুবিধামতো সময়ে সিনেমাটি প্রেক্ষাগৃহে আনবেন।

ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার এ সময়ের আলোচিত নায়িকা দর্শনা বণিক। প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় দেখা যাবে তাকে। তবে শাকিবের সঙ্গে তার রসায়ন দেখতে হলে দর্শকদের আরেকটু অপেক্ষা করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here