কালিয়াকৈরে আ.লীগ নেতা রফিকুল ইসলাম তুষারকে সংবর্ধনা

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটিতে ১নং যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষারকে নির্বাচিত করায় নেতাকর্মীরা তাকে সংবর্ধনা দিয়েছেন।

মঙ্গলবার (২৪ মে) বিকেলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রফিকুল ইসলাম তুষারকে নিয়ে মোটর সাইকেল ও গাড়ি বহর করে একটি র‍্যালী বের করেন।

র‍্যালীটি সফিপুর হতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক কালিয়াকৈর প্রদক্ষিণ করে চন্দ্রা পৌর আওয়ামী লীগের অফিসে সংক্ষিপ্ত এক আলোচনা সভা ও ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।

এই সময় রফিকুল ইসলাম তুষার বলেন, যারা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে নিয়ে ফেসবুকে ও বিভিন্ন সময় ষড়যন্ত্র করেছেন তাদেরকে এ কালিয়াকৈরের মাটিতে জায়গা দেওয়া হবে না।

আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা সফল প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মাননীয় মুক্তিযোদ্ধা মন্ত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগকে আরও সুসংগঠিত ঐক্যবদ্ধ করতে নিরলস কাজ করে যাবো।

এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজমত হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোবারক হোসেন মোড়ল, পৌর তাঁতীলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক, পৌর তাঁতীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ বিপ্লব হোসেন, উপজেলা মৎসজীবী লীগের যুগ্ম আহ্বায়ক ডাক্তার নাসিরউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি রিপন সরকার, গাজীপুর জেলা সড়ক পরিবহন সফিপুর শাখার সভাপতি আব্দুল মান্নান সিকদার, পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাব্বির সিকদার, বিপুলসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, যুব মহিলা লীগের সকল নেত্রীবৃন্দ।

উল্লেখ্য, গত (১৫ মে) গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক ও গাজীপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, গাজীপুর ৩ আসনের এমপি ইকবাল হোসেন সবুজের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সভাপতি মুরাদ কবির ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল এর নাম ঘোষণা করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *