শেখ রাসেল, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী মশিউর রহমান নামের একজন প্রকৌশলী নিহত হয়েছেন। আহত হয়েছেন নিহতের বন্ধু এবং সাংবাদিক সহ আরও চারজন।
রবিবার (২২ মে) সকাল ৮টা ৪৫ মিনিটে প্রকৌশলী মশিউর রহমান তার এক বন্ধুকে নিয়ে কর্মস্হলে যাওয়ার উদ্যেশ্যে নিজ বাড়ী গোটাপাড়ার অদূরে মুনিগঞ্জ টোল প্লাজায় পৌঁছে টোল প্লাজার ষ্ট্রিট ব্রেকার পার হওয়ার সময়ে পিছন দিক থেকে সন্দেহভাজন একটি দ্রুতগামী মিনি ট্রাক ঢাকা মেট্রো-ড-১৪-৮১৬১ (মায়ের দোয়া, জান্নাতী পরিবহন) নিয়ন্ত্রন হারিয়ে টোলপ্লাজায় থাকা একাধিক বাহনকে ধাক্কা দিয়ে মশিউরের বাইকের উপর ধাক্কা দেয় এতে বাইকে থাকা মশিউরের বন্ধু ছরোয়ার এবং মশিউর বাইক থেকে ছিটকে পড়ে গেলে মশিউরের বুকের উপর দিয়ে তাকে চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যায়।
তাৎক্ষনিক তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে উপস্থিত জনতা বাইক নিয়ে ট্রাকটিকে ধাওয়া করে তাকে ধরতে পারেনি। সদা হাস্যোজ্বল এলাকার ভদ্র সন্তান হিসেবে পরিচিত প্রকৌশলী মশিউরের মৃত্যুর সংবাদ শুনে হাসপাতালে পরিবার, স্বজন, বন্ধু, শুভাকাংখীরা হাসপাতালে পৌঁছালে তাদের আহাজারিতে হাসপাতালে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয় এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এদিকে ঘাতক ট্রাকটিকে সনাক্ত এবং দুর্ঘটনার সঠিক তথ্যের জন্য মুনিগঞ্জ ব্রীজের টোলপ্লাজার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। পরিবারের সন্মতি এবং আবেদনের পরিপ্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া আসর বাদ মরহুমের পারিবারিক কবরস্হানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী মশিউরের মৃত্যুতে শোক প্রকাশ করে এবং রুহের মাগফেরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সহপাঠী সাংবাদিক সোহেল রানা বাবু, ব্যবসায়ী মহাসীন হাসান,মোজাফ্ফর হোসেন মুজু,সরোয়ার হোসেন।সাংবাদিক ইয়ামিন আলী,সাংবাদিক আমিরুল হক বাবু, সিমেন্ট ব্যবসায়ী মাসুদ পারভেজ মুজু প্রমূখ।
