Home আলোচিত আর কোনো বাজে কাজ করব না: চিত্রনায়িকা রত্না

আর কোনো বাজে কাজ করব না: চিত্রনায়িকা রত্না

0
197

দীর্ঘ বিরতীর পর রত্না নতুন সিনেমার কাজ শুরু করেছেন। ‘কিশোর গ্যাংস্টার’ নামের এই সিনেমায় তার বিপরীতে নবাগত এক নায়ককে দেখা যাবে। সিনেমাটি পরিচালনা করছেন মোসাদ্দেক রহমান ফাগুন। বর্তমানে গাজীপুরে সিনেমাটির দৃশ্যধারণ করা হচ্ছে।

সিনেমায় না দেখার কারণ প্রসঙ্গে রত্না বলেন, সত্য কথা বলতে কি, মাঝখানে চলচ্চিত্র একটি ডেস্ট্রয়েড অবস্থায় ছিল। এখন দেখছি আগের চেয়ে ভালো সিনেমা হচ্ছে। সিনেমা নিয়ে সবার মধ্যে একটা আগ্রহ দেখা যাচ্ছে। আমি হয়তো আরও কিছু সিনেমা করব। যাঁরা নিচ্ছেন, তাঁরা আমাদের মতো পরিবেশ নিশ্চিত করে নিচ্ছেন। এমনকি বাজেটের বিষয়েও। আমাকে যে মেনটেইন করতে পারে, সে ধরনের কাজগুলো করছি। আমার কাজ করে ভালোই লাগছে।

তিনি বলেন, আমি বেকার থাকলেও ভালো গল্প না হলে ফিরতাম না। যে কারণে ফিরিনি। কারণ, মাঝে আমি নিজে ব্ল্যাকমেলিং এর শিকার হয়েছিলাম। দুই তিনটা সিনেমায় কাজ করে আমার সঙ্গে এমনটা হয়েছিল। একটি সুন্দর মেয়ে, আগে কাজ করতাম, সেখান থেকে আমি রত্না হয়েছি। কাজের জন্য দু–চারজন আমার নামটা জানে। সেই রত্না নামটা যেন কলুষিত না হয়। সেই চেষ্টা করব। সেই ‘ইতিহাস’–এর নায়িকা রত্না এটা যেন বজায় থাকে।

এর আগে শুটিংয়ে কী হয়েছিল, জানতে চাইলে নায়িকা বলেন, আমি যে চরিত্রে অভিনয় করেছি, আমাকে যেভাবে পর্দায় থাকার কথা ছিল, কিন্তু সিনেমা রিলিজের সময় আমি তার উল্টোটা পাই। এমনকি পরে দেখি ছবির মান ও অন্যান্য পরিবেশ, অনেক কিছু বদলে গেছে। অডিয়েন্সের কাছে আমি লজ্জিত হয়েছি। এ ধরনের কাজগুলো আমি আর করব না। এখন জেনেবুঝে কাজ করতে চাই। আমি আর কোনো ধরনের প্রতারিত হতে চাই না। আগে সহজ–সরল মনে পা বাড়াতাম, এখন অনেক সতর্ক হয়ে পা বাড়াব। কাজী হায়াত সাহেব, মোহাম্মাদ হান্নান সাহেবসহ অনেক ভালো নির্মাতার সিনেমায় অভিনয় করে রত্না হয়েছি। কোনো বাজে কাজ আমি আর করব না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here