মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সহিনুর, সম্পাদক মামুন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা শাখার কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

রোববার (১৫ মে) বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবুল কাশেম ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন এ কমিটি অনুমোদন দেন।

এ কমিটিতে উপজেলার বরাটিহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিনুর রহমান খানকে সভাপতি ও মারিশনপাড়া কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-মামুন খানকে সাধারণ সম্পাদকসহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

নতুন কমিটির সভাপতি সহিনুর রহমান খান ও সাধারণ সম্পাদক আল-মামুন খান কেন্দ্রীয় কমিটির সভাপতি-সম্পাদককে ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *