ইসলাম গ্রহণ করলেন কিংবদন্তী ফুটবলার প্যাট্রিক এমবোমা

ক্যামেরুনের কিংবদন্তি ফুটবলার প্যাট্রিক এমবোমা (৫১) ইসলাম গ্রহণ করেছেন। গত শুক্রবার (১৩ মে) জুমার নামাজের পর ক্যামেরুনের অর্থনৈতিক রাজধানী ডুয়ালা শহরের একটি মসজিদে তিনি কালেমা শাহাদাত পাঠ করেন।

ইসলাম ধর্ম গ্রহণের পর নিজের নাম পরিবর্তন করে আব্দুল জলিল রাখেন সাবেক এই ফুটবলার। ক্যামেরুণের কয়েকটি গণমাধ্যম তার ইসলাম গ্রহণের খবরটি নিশ্চিত করেছে।

শুক্রবার (১৩ মে) জুমার নামাজের পর দেশটির বাণিজ্যিক রাজধানী ডুয়ালার একটি মসজিদে ইসলাম গ্রহণ করেন তিনি। এ সময় মসজিদে বেশ সংখ্যক মুসুল্লির উপস্থিতিতে এই কিংবদন্তি কালিমায়ে শাহাদাত পাঠ করে ইসলামে দীক্ষিত হন।

এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে প্যাট্রিক এমবোমার কালেমা পাঠ করার ভিডিও ছড়িয়ে পড়েছে।

এরআগে পবিত্র রমজান উপলক্ষে এমবোমা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছিলেন। ওই শুভেচ্ছাবার্তায় একটি বিশেষ নকশা শেয়ার করেন এমবোমা। তাতে আরবিতে লেখা ছিল ‘রমজান কারিম’।

ক্যামেরুনের এই কিংবদন্তি ১৯৯০ সালে পিএসজিতে যোগদানের মাধ্যমে পেশাদার ফুটবলে নাম লেখান। সেখানে ১৯৯২ সাল পর্যন্ত খেলেন। এছাড়াও তিনি গাম্বা ওসাকা, ক্যাগলিয়ারি, পারমা, সান্ডারল্যান্ড, আল-ইত্তিহাদ, টোকিও ভার্ডি ও ভিসেল কোবের হয়ে খেলেছেন।

তবে প্যাট্রিক এমবোমার সবচেয়ে বড় পরিচয় তিনি ক্যামেরুনের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। এমবোমা ১৯৯৮ ও ২০০২ সালের বিশ্বকাপে খেলেছিলেন। ২০০০ সালের অলিম্পিকে ক্যামেরুনকে স্বর্ণপদক এবং পরে দুইবার আফ্রিকান নেশনস কাপ জয়ে নেতৃত্ব দেন। ২০০০ সালে অসাম্য প্রচেষ্টার জন্য তিনি বর্ষসেরা আফ্রিকান ফুটবলার নির্বাচিত হন।

এমবোমার জন্ম ১৯৭০ সালে। আর ফুটবলকে তিনি বিদায় জানান ২০০৫ সালের ২৬ মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *