দুঃসংবাদ দিলেন তানজিন তিশা

শুটিং করতে গিয়ে আহত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। রোববার (১৫ মে) সন্ধ‌্যার পর রাজধানীর অদূরে বিরুলিয়ার এক রিসোর্টে শু‌টিং চলাকা‌লে ডান হা‌তে আঘাত পান এই অ‌ভি‌নেত্রী।

একটি মুঠোফোন কোম্পা‌নির বিজ্ঞাপন নির্মাণ কর‌ছেন প‌রিচালক আগা না‌হিয়ান। এদিন সন্ধ্যার পর ফাইটিং দৃশ্য করতে গিয়ে হাতে মারাত্মক আঘাত পান তিশা।

ঘটনার বর্ণনা দি‌য়ে তান‌জিন তিশা ব‌লেন, আজ বিকেল থেকে শুটিং করছিলাম। ‌কিন্তু সন্ধ্যার পর ফাইটিং দৃশ্য করতে গিয়ে ডান হাতে মারাত্মক আঘাত পাই। পুরো হাত ফুলে গিয়েছে, নাড়াতে পারছি না।

বিজ্ঞাপনটিতে তানজিন তিশার সঙ্গে রয়েছেন জাতীয় দ‌লের ক্রিকেটার তাসকিন আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *