Home বিনোদন ঘরে আমি অ্যাকশনে থাকি, সিয়াম খুবই চুপচাপ: অবন্তী

ঘরে আমি অ্যাকশনে থাকি, সিয়াম খুবই চুপচাপ: অবন্তী

0
105

প্রথমবারের মতো অ্যাকশন হিরো হিসেবে পর্দায় হাজির হয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে সিয়ামের ‘শান’ সবচেয়ে বেশি আলোচিত। পর্দায় তাকে অ্যাকশন লুকে দেখে মুগ্ধ স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী।

গত বৃহস্পতিবার (১২ মে) রাতে যমুনা ব্লকবাস্টারে ‘শান’ সিনেমার গেট টুগেদারে স্ত্রীকে নিয়ে সিনেমা দেখতে এসেছিলেন সিয়াম। ঈদে মুক্তি পেলেও এই প্রথম সিনেমাটি দেখলেন অবন্তী। কেননা কয়েকদিন আগেই পুত্র সন্তানের মা হয়েছেন তিনি। নবজাতকের দেখাশোনা করতেই সিনেমা দেখার সময় হয়ে ওঠেনি তার।

সিনেমা দেখা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অবন্তী বলেন, ‘সিনেমা যেহেতু কম মুক্তি পায় সে কারণে খুব বেশি দেখা হয় না। তাছাড়া অ্যাকশন ফিল্মও বেশি দেখা হয়নি। স্বামী হিসেবে ঘরে সিয়াম অ্যাকশনে খুব নমনীয়, সেখানে আমি অ্যাকশনে থাকি। সিয়াম খুবই চুপচাপ। ও ঝগড়া করলে পাশের বাসার মানুষও বুঝতে পারে না।’

কদিন আগেই সন্তানের বাবা-মা হয়েছেন সিয়াম ও অবন্তী। গত ২৪ এপ্রিল তাদের ঘর আলো করে একটি ছেলেসন্তান আসে।

উল্লেখ্য, দীর্ঘ ৭ বছর প্রেমের পর ২০১৮ সালে বিয়ে করেন সিয়াম ও অবন্তী। ওই বছরের বিজয় দিবস অর্থাৎ ১৬ ডিসেম্বর কবুল বলে ঘর বাঁধেন তারা। এরপর থেকে হাসি-আনন্দে সংসার করে যাচ্ছেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here