ঢালিউড সুপারস্টার শাকিব খান এখন আমেরিকায় অবস্থান করছেন। গত বছরের নভেম্বরে আমেরিকা গিয়েছেন তিনি। সেখানে গ্রিন কার্ডের আবেদন করেছেন। এ কারণে দেশটিতে দীর্ঘ সময় থাকতে হবে তাকে।
শাকিব সিনেমা পাগল মানুষ। শুধু গ্রিন কার্ড পেলেই কি তার হবে? না হবে না। কারণ যে শাকিব বলেছিলেন, তাকে সুন্দরবনে ছেড়ে দিলেও তিনি ভালো সিনেমা বানিয়ে দেখিয়ে দেবেন। তিনি বসে থাকার পাত্র নন। কারণ এই সিনেমা বিষয়েই তিনি এক্সপার্ট।
এখন হলিউডের বাতাস পেয়ে শাকিব আরও বেশি মাত্রায় আন্তর্জাতিক মানের সিনেমায় অভিনয়ের কথা ভাববেন তা বলার অপেক্ষা রাখে না।
এদিকে শাকিব আমেরিকা যাওয়ার পর থেকেই একের পর এক উড়ো খবর আসছিল। কিং খানও চমক নিয়ে হাজির হতে বদ্ধপরিকর।
কারণ লাইট, ক্যামেরার দুনিয়াই তার আপন ঠিকানা। এই ফিল্মই তাকে লাখো মানুষের হৃদয় জায়গা দিয়েছে। তাইতো আমেরিকায় বসেই সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন শাকিব।
সেখানে বেশ কজন নির্মাতা তার সঙ্গে কাজের জন্য যোগাযোগ করেছেন। তবে এখন পর্যন্ত সফল হয়েছেন নাট্যনির্মাতা হিমেল আশরাফ। গত ২৮ মার্চ শাকিবের জন্মদিনে নতুন ছবির ঘোষণা দেন তিনি। শাকিব প্রযোজিত ও অভিনীত ‘রাজকুমার’-এ দেখা যাবে হলিউড অভিনেত্রী কোর্টনি কফিকে। এটি পরিচালনায় থাকছেন হিমেল।
সূত্রের খবর, আমেরিকায় টানা প্রোজেক্ট চাইছেন শাকিব খান। ভক্তদের জন্য আন্তর্জাতিক মানের ছবি উপহার দেয়ার লক্ষ্য তার। এই নায়ক চাইছেন বিশ্বব্যাপী তার ছবিগুলো রিলিজ করতে।
আর শাকিব খানের আমেরিকায় দীর্ঘ সময় থাকার পরিকল্পনা টের পেয়ে সেখানেই পাড়ি দিতে চাইছেন ঢাকাই ছবির একাধিক নায়িকা। তাদের মধ্যে বেশি নাম আসছে শিশুশিল্পী থেকে বড় পর্দায় নায়িকা হওয়া একজনের। যদিও এখন পর্যন্ত ভিসা পাননি ওই তরুণ নায়িকা।
গণমাধ্যমের কাছে কাছে তথ্য রয়েছে আমেরিকায় বসবাসকারী এক বাংলাদেশি ব্যবসায়ী শাকিব ও ওই নায়িকাকে নিয়ে ছবি বানাতে প্রস্তুত। এখন শুধু নায়িকা আমেরিকার ভিসা পেলেই প্রোজেক্ট শুরু হবে। বলে রাখা ভালো, ওই প্রযোজক এর আগেও দুইটি ছবি প্রযোজনা করেছেন।
শাকিবকে পেতে আমেরিকায় উড়াল দিতে চাওয়া নায়িকাদের তালিকায় কোনো ছবি মুক্তি না পাওয়া এক নায়িকার নামও রয়েছে। এরই মধ্যে দুটি ছবিতে নবাগত ওই নায়িকা অভিনয় করেছেন। এখন শীর্ষ নায়কের সঙ্গে জুটি বাঁধার জন্য মুখিয়ে আছেন তিনিও।
সূত্রের খবরে জানা যায়, শাকিব খানের কাছের পরিচালক বনে যাওয়া পরিচালক হিমেলের সঙ্গে মাস খানেক আগে ঢাকার ৩ ছবির এক নায়িকার কাজের কথা-বার্তা হয়। সেটিও আমেরিকায় বসেই! সেই নায়িকাও যেকোনো সময় আমেরিকায় উড়াল দিতে পারেন।
এছাড়া শাকিব খানের সঙ্গে গত কয়েক বছরে সবচেয়ে বেশি জুটি বাঁধা নায়িকাও সেই তালিকায় রয়েছেন বলে জানা গেছে। এখন দেখার বিষয় আমেরিকায় গিয়ে শাকিবের সঙ্গে জুটি বেঁধে কাজের ক্ষেত্রে কোন নায়িকা সফল হন। সূত্র:চ্যানেল২৪।।
