গর্ভবতী হওয়ায় আদালতে হাজিরা মওকুফ চান পরীমণি

গর্ভবতী তাই মাদক মামলায় ব্যক্তিগত হাজিরা মওকুফ চেয়ে আবেদন করেছেন ঢাকাই চিত্রনায়িকা পরীমণি।

বৃহস্পতিবার (১২ মে) সকাল ১০ টা ১৪ মিনিটে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালতে তিনি হাজিরা দেন।

এদিন পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য থাকলেও কোনো সাক্ষীই আদালতে উপস্থিত হননি। অন্যদিকে পরীমণির ব্যক্তিগত আইনজীবী হাজিরা মওকুম চেয়ে আবেদন করেন। আদালত আবেদনটি নথিভুক্ত করে এ বিষয় শুনানির জন্য ২ জুন ধার্য করেন। অন্যদিকে মামলার সাক্ষ্যগ্রহণের জন্যও একই দিন ধার্য করেন আদালত।

এর আগে গত ২৯ মার্চ মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে পরীমণি অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেনি। তার পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী সময়ের আবেদন করেন। এসময় অপর দুই আসামি আদালতে উপস্থিত হন। এছাড়া আসামিপক্ষের আইনজীবী আপিল ডিভিশনের আবেদনের কপি আদালতে দাখিল করেন। এরপর ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলাম সাক্ষ্যগ্রহণের ১২ মে দিন ধার্য করেন।

তারও আগে ১ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালতে মামলার বাদী র্যাব-১ এর কর্মকর্তা মজিবর রহমান সাক্ষ্য দেন। এর মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

গত ৪ অগাস্ট রাতে ঢাকার বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র‍্যাব। আটকের পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে এ মামলা দায়ের করা হয়।

র‍্যাবের জব্দ তালিকায় পরীমণির বাসা থেকে মদ, আইস ও এলএসডির মতো মাদকদ্রব্য উদ্ধারের কথা বলা হয়। পরীমণিকে গ্রেফতারের পর দফায় দফায় রিমান্ডে নেওয়ার বিষয়ে রুল দেন হাইকোর্ট। গত ৩১ অগাস্ট বিচারিক আদালত পরীমণিকে জামিন দেন। পরদিন তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *