বিয়ের ছবি দেখলেই সবাই মনে করে আমার বিয়ে: অভিনেতা সিদ্দিক

অভিনেতা সিদ্দিকের বিরুদ্ধে পারিবারিকভার অশান্তিসহ ব্যক্তিগত নানা অভিযোগ এনে ডিভোর্স দিয়েছেন মডেল-অভিনেত্রী মারিয়া মিম। ২০১৯ সালের ১৯ অক্টোবর ডিভোর্স পেপারে স্বাক্ষর করেন মিম। এছাড়া ফেসবুক পোস্টেও সিদ্দিকের বিরুদ্ধে নানা অভিযোগ আনেন তিনি। বিভিন্ন সময়ে সিদ্দিকও মিমের বিরুদ্ধে অভিযোগ আনেন।

এরপর মিম ও সিদ্দিকের পথ আলাদা হয়ে যায়। পরে অনেকেই সিদ্দিককে বিয়ের বিষয়ে প্রশ্ন করতে থাকেন। জানতে চান কবে বিয়ে করবেন সিদ্দিক। কয়েকদিন আগেই বিয়ের অনুষ্ঠানে দেখা যায় সিদ্দিককে। বিয়েপূর্ব হলুদ অনুষ্ঠানের বেশ কিছু ছবি দিয়েছেন সিদ্দিক। প্রথমের দু-একটি বাক্য পড়লেই মনে হবে যে সিদ্দিক বিয়ে করতে চলেছেন। অবশ্য একই প্যারগ্রাফে সিদ্দিক জানিয়ে দিয়েছেন তিনি বিয়ে করছেন না।

ঈদের পরের দিন ছবিগুলো পোস্ট করে সিদ্দিক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আজ গায়ে হলুদ সম্পূর্ণ হলো। কাল বিয়ে। তারপর ঢাকার ফিরবো। ’

পরের লাইনেই সিদ্দিক লিখেছেন, ‘বিয়ের ছবি দেখলেই সবাই মনে করে আমার বিয়ে। এটি আমার বিয়াইনের বিয়ে, আমি সেখানে উপস্থিত ছিলাম…’

২০১২ সালের ২৪ মে ভালোবেসে বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিমকে বিয়ে করেছিলেন সিদ্দিক। কিন্তু কয়েক বছর পর তাদের সংসারে অশান্তি দেখা দেয়। একপর্যায়ে ২০১৯ সালের অক্টোবরে সিদ্দিকুরের সঙ্গে মারিয়ার বিচ্ছেদ হয়। এরপর থেকে এই তরুণীকে মডেলিংয়ে নিয়মিত হতে দেখা যায়। তাদের সংসারে রয়েছে ৮ বছর বয়সী ছেলে আরশ রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *