Home আলোচিত ছেলের ছবি পোস্ট করে যা বললেন নায়ক সিয়াম

ছেলের ছবি পোস্ট করে যা বললেন নায়ক সিয়াম

0
297

গত ২৬ এপ্রিল (মঙ্গলবার) বাবা হয়েছেন সময়ের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। তার স্ত্রী রাজধানীর একটি বেসকারি হাসপাতলে স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী ঐদিন দুপুরে পুত্রসন্তান জন্ম দেন। তখন এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন সিয়াম আহমেদ নিজেই।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানের একটি পায়ের ছবি পোস্ট করে তিনি জানান, ‘আমি এই পৃথিবীতে তোর থেকে সুন্দর কিছু দেখিনি।’

গত মধ্যরাতে আবারও ফেসবুকে স্ত্রী ও সন্তানসহ একটি পোস্ট করেন সিয়াম আহমেদ। ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, ‘সকল প্রশংসা আল্লাহর প্রতি। যার আর্শিবাদে আমাকে ও আমার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীকে একজন পুত্র সন্তান দিয়েছেন। পৃথিবীতে নতুন এই শিশুর আগমনে আমরা দুজনই আনন্দিত। দয়া করে সবাই আমাদের জন্য দোয়া করবেন। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ।’

সিয়ামের দেওয়া এই পোস্টটিও মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। ইতোমধ্যেই ১ লক্ষ ৪০ হাজারের বেশি নেটজনতা সেখানে রিয়্যাক্ট জানিয়েছেন। এ ছাড়াও কমেন্ট বক্সে ৪ হাজারের বেশি মন্তব্য জমা পড়েছে। শেয়ার হয়েছে প্রায় ৯শ।

সেখানে মন্তব্য করেছেন তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ। সবাই নবজাতকের সুস্বাস্থ্য ও নেকহায়াত কামনা করেছেন। পাশাপাশি নব্য পিতাকে পুনরায় অভিনন্দন জানাচ্ছেন।

সিয়াম-অবন্তী দম্পতি এখনও নবজাতকের নাম জানাননি। এ প্রসঙ্গে সিয়াম বলেছিলেন, ‘এখন ছেলের নাম বলার অনুমতি আমার নেই। পরিবার থেকে অনুমতি মেলেনি। তবে আমি আপনাদের সবাইকে মিষ্টিমুখ করিয়ে সন্তানের নাম জানাব।’

উল্লেখ্য, দীর্ঘ ৭ বছর প্রেমের পর ২০১৮ সালে বিয়ে করেন সিয়াম ও অবন্তী। ওই বছরের বিজয় দিবস অর্থাৎ ১৬ ডিসেম্বর কবুল বলে ঘর বাঁধেন তারা। এরপর থেকে হাসি-আনন্দে সংসার করে যাচ্ছেন।

সিয়াম আহমেদ তার ক্যারিয়ার শুরু করেছিলেন বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে। এরপর নাটকে এসে নজর কাড়েন। ২০১৮ সালে ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি।

আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার বহুল আলোচিত সিনেমা ‘শান’। এটি বাংলাদেশের পাশাপাশি মালয়েশিয়াতেও মুক্তি পাচ্ছে। এম রাহিম পরিচালিত সিনেমাটিতে তার নায়িকা পূজা চেরি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here