Home বিনোদন আর কখনই দেশের বাইরে ঈদ করব না: জয়া

আর কখনই দেশের বাইরে ঈদ করব না: জয়া

0
124

দেশের বাইরে কখনই ঈদ উদযাপনের ইচ্ছে নেই দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের। জয়ার কাছে ঈদের সৌন্দর্য যেন দেশেই। দেশের বাইরে ঈদ করলে সেটা পরিপুর্ণ ঈদ মনে হয় না বলেই জানালেন।

তিনি বলেন, যত ব্যস্ততাই থাকুক, বাংলাদেশে ঈদ উদযাপন ছাড়া কিছু ভাবতে পারিনা। দেশের বাইরে আর কখনই ঈদ উদযাপন করব না’

দেশের বাইরে ঈদ না করার পেছনে রয়েছে জয়ার অশ্রুসিক্ত অভিজ্ঞতা। একবার কলকাতায় তার ঈদ কাটাতে হয়েছিল। ঈদের দিন তার মেনুতে ছিল মিষ্টি পোলাও, মাটন আর বাসি পরেজ। হয়তো মায়ের হাতের খাবারের কথা মনে পড়ছিল অভিনেত্রীর। সেদিন কাঁদতে হয়েছিল তাকে।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে জয়ার সিনেমা ‘ঝরা পালক’; কবি জীবনানন্দ দাশের স্ত্রী লাবণ্য দাশের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।

ঈদের আগে বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় ‘ফেরেশতে’ নামে একটি সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here