দুঃসংবাদ দিলেন শাওন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন বরাবরই সামাজিকমাধ্যমে সরব। সেখানে ভক্ত-অনুরাগীদের নিয়মিত আপডেট জানান।

তবে এবার দুঃসংবাদ দিলেন শাওন। বুধবার (২৭ এপ্রিল) রাতে এক স্ট্যাটাসে শাওন জানান, পা মচকে গিয়ে আহত হয়েছেন। বর্তমানে একদম শয্যাশায়ী। ফেসবুকে ব্যান্ডেজ করা সেই পায়ের ছবিও দিয়েছেন তিনি।

জানা গেছে, বুধবার (২৭ এপ্রিল) বাম পায়ে আঘাত পেয়েছেন শাওন। আহত হওয়ার পর রাজধানীর ট্রমা সেন্টার অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালে গিয়েছিলেন। সেখানে ডাক্তাররা তার পায়ে প্লাস্টার করে দিয়েছেন। আগামী এক মাস পুরোপুরি বিশ্রামে থাকতে হবে তাকে।

ক্যাপশনে শাওন লেখেন- ‘বাম পা-ই বা বাকি থাকবে কেন! দৌঁড়াতে দৌঁড়াতে এখন উড়তে চাও? মজা বোঝো এখন, থাকো ৪ সপ্তাহ এভাবে।’ অর্থাৎ এবারের ঈদ প্লাস্টার করা পা নিয়েই কাটাবেন তিনি।

প্রসঙ্গত, আবারই প্রথম নয়, এর আগেও ২০২০ সালের ১৩ আগস্ট রাতে বাথরুমে ঢুকার সময় হোঁচট খেয়ে ডান পায়ে ব‌্যথা পেয়েছিলেন শাওন। এক্সরে করে জানতে পারেন, তার ডান পায়ের কনিষ্ঠা আঙুলের গোড়ায় ফ্র্যাকচার (চিড়) হয়েছে। সে সময় তার ডান পা প্লাস্টার করে দেন ডাক্তার। তখনও এক মাস বাড়িতে পুরোপুরি বিশ্রামে ছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *