সাঈদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: জমি সংক্রান্ত বিরোধের জেরে ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজার নামক স্থানে ছোট ভাইয়ের ছুরির আঘাতে বড় ভাই ফজলুর রহমান (৭০) নিহত হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। সে উপজেলার পিরোজপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।
জানা যায়, দীর্ঘদিন ধরে পিতার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে বড় ভাই ফজলুর রহমানের সাথে ছোট ভাই হাফিজুর রহমানের বিরোধ চলছিল। এরই জেরে দুপুরে পাশ্ববর্তি বারোবাজারে ছোট ভাই হাফিজুরের হোমিও ফার্মেসীতে যায় বড় ভাই ফজলুর রহমান। পরে কথাকাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই তার টেবিলে থাকা একটি ছুরি দিয়ে বড় ভাইয়ের বুকে এলোপাতাড়ি আঘাত করে। এ সময় গুরুতর আহত ফজলুর রহমানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি। তবে জড়িতদের আটকে পুলিশের অভিযান চলছে।
