Home বিনোদন উদ্যোগ নিয়েও দেশে ফিরতে পারছেন না শাবনূর, জানালেন কারণ

উদ্যোগ নিয়েও দেশে ফিরতে পারছেন না শাবনূর, জানালেন কারণ

0
185

এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর এখন অস্ট্রেলিয়ার বসবাস করেন। দেশটির নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের রাজধানী সিডনি শহরে সন্তানকে নিয়ে তার বাস। এ কারণে দীর্ঘদিন ধরেই পর্দায় অনুপস্থিত তিনি।

ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী বেশ কয়েকবার উদ্যোগ নিয়েও দেশে ফিরতে পারছেন না। আর এ কারণেই চরম দুঃখ প্রকাশ করেছেন শাবনূর।

২০২০ সালের জানুয়ারিতে শেষবারের মতো তিনি দেশ থেকে অস্ট্রেলিয়া গেছেন। তার অনেক আগে থেকে দেশটির নাগরিক শাবনূর। ২০২০ সালের মার্চ মাসে আবার দেশে আসার কথা ছিল তার। কিন্তু এর পর পরই করোনা শুরু হলে তিনি আটকা পড়ে যান। দীর্ঘদিন করোনার কারণে দেশে ফেরা হয়নি তার।

করোনার প্রভাব কিছুটা কমে এলে ২০২১ সালের বছরের ডিসেম্বরে আবারো দেশে আসতে চান শাবনূর। কিন্তু কিছু ব্যক্তিগত ব্যস্ততায় সেবারও ফেরা হয়নি এই তারকার। এরপর আরও একবার দেশে ফেরার উদ্যোগ নিলেও তিনি ও তার পুত্র করোনায় আক্রান্ত হওয়ায় দেশে আসতে পারেননি।

জানা গেছে, এবারে ঈদকে সামনে রেখে দেশে আসতে চেয়েছিলেন শাবনূর। কিন্তু সেখানে ব্যবসায়িক কিছু কাজে আটকে পড়েছেন তিনি। একটি গণমাধ্যমকে দুঃখ প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, ‘দীর্ঘদিন ধরে দেশের মুখ দেখতে পারছি না বলে আমি হতাশ।’

২০১২ সালে ব্যবসায়ী অনিক মাহমুদকে বিয়ের পর সিনেমা থেকে দূরে সরে যেতে থাকেন শাবনূর। এরপর তিনি অস্ট্রেলিয়ায় চলে যান এবং সেখানকার স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস শুরু করেন। ২০২০ সালের ফেব্রুয়ারিতে অনিক মাহমুদের সঙ্গে শাবনূরের বিবাহবিচ্ছেদ হয়। তাই এখন সন্তানকে নিয়েই প্রবাস জীবন কাটছে নায়িকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here