বাসাইল পৌর যুবলীগের কমিটি ঘোষণা: সভাপতি শাওন, সম্পাদক অভি

মাসুদ রানা, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল পৌর যুবলীগের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে উপজেলা যুবলীগ।

রাফাত আলম শাওনকে সভাপতি ও রাশিদুল হক অভিকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।

রবিবার (২৪ এপ্রিল) উপজেলা যুবলীগের সভাপতি মশিউর রহমান খান বিদ্যুৎ, সিঃ যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক শিপন মিয়া, শামছুল আলম পিন্টু, ও হুসাইন খান সবুজ যৌথ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

আগামী ১ মাসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *