ভূঞাপুরে দুই শিশুর রহস্যজনক মৃত্যু, মা হাসপাতালে

তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আহত অবস্থায় তাদের মাকে হাসপাতালে পাঠানো ভর্তি করা হয়েছে।

রোববার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার নিকরাইল ইউনিয়নের পুনর্বাসন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশুর নাম সা‌জিম (৬) ও তার ভাই সা‌নি (৪ মাস)। তারা উপ‌জেলা নিকরাইল ইউ‌নিয়‌নের এক নম্বর পূর্নবাস‌ন এলাকার ইউসুফের ছে‌লে। নিহত শিশু‌দের মা সা‌হিদা বেগমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

স্থানীয়রা জানান, ঘরের ভেতর দুই শিশুর মরদেহ ও তাদের মা সাহিদা বেগমকে আহত অবস্থায় পাওয়া যায়। তাকে হাসপাতালে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে ঘরের সিলিং ফ্যানের ডানা পড়ে শিশুদের মৃত্যু হতে পারে। তবে বিষয়টি নিয়ে রহস্য দেখা দিয়েছে।

শিশুদের বাবা ইউসুফ জানান, বেলা ১১টায় আমি অনেক ডাকাডাকি করি কিন্তু কোন সারা শব্দ না পেয়ে ঘরের বেড়া কেটে ভেতরে ঢুকি এবং দরজা খোলার পর আমার সন্তানদের লাশ দেখতে পাই। এসময় আমার স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

শিশুদের বাবার দাবি, দুই সন্তানকে হত্যা করে আত্মহত্যার চেষ্টা করে আহত হতে পারেন তাদের মা। তিনি বলেন, তদন্ত করে এটি যদি কোন হত্যাকান্ড হয়ে থাকে তাহলে এর কঠিন বিচার চাই।

ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফ‌রিদুল ইসলাম ব‌লেন, দুই শিশু নিহত হওয়ার খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে যা‌চ্ছে। কিভা‌বে ঘটনা ঘ‌টেছে সেটা জানা যায়‌নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *