পাকা আম দেখে লোভ সামলাতে পারলেন না আমির খান

এই মৌসুমে পাকা আম! সেটিও আবার টসটসে পাকা। এমন আম দেখলে কার না জিভে জল আসবে? আর তাই এমন আম দেখে লোভ সামলাতে পারেননি বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। প্লেট ভর্তি আম নিয়ে ছেলের সঙ্গে বসে পড়েছেন তিনি। পাকা আমের স্বাদে মজেছেন বাবা-ছেলে।

বুধবার (২০ এপ্রিল) সোশ্যাল মিডিয়ায় আমির খানের প্রডাকশন টিমের শেয়ার করা ছবিগুলোতে দেখা যাচ্ছে, ছোট ছেলে আজাদ রাও খানকে সঙ্গে নিয়ে আমের স্বাদ উপভোগ করছেন এই অভিনেতা। এমন আদরমাখা দৃশ্য তার অনুরাগীদের মন ছুঁয়েছে। মন্তব্য বক্সে নেটজনতার অনেকেই ভালোবাসা প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, বলিউডের একসময়ের আলোচিত দম্পতি আমির খান ও কিরণ রাও। দীর্ঘ ১৫ বছরের দাম্পত্যের পর গেল বছরের জুলাই মাসে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। ডিভোর্সের ঘোষণা দিলেও নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন সাবেক এই দম্পতি। প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *