Home বিনোদন ওমরাহ হজ পালনের ছবি পোস্ট করে যা বললেন শাকিব খান

ওমরাহ হজ পালনের ছবি পোস্ট করে যা বললেন শাকিব খান

0
256

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান ২০১২ সালে ওমরাহ হজ পালন করেছিলেন। ওমরাহ হজ পালন করার বিষয়টি ২০২২ সালের রমাজানে এসে শাকিব খান আবারো জানান দিলেন।

শাকিব খান একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেন, ২০১২ সালের রমজান মাসে আমার সৌভাগ্য হয়েছিল পবিত্র ওমরাহ হজ পালনের। সেই সময়ের কিছু স্মৃতি আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম।

স্টিল ছবি দিয়ে তৈরিকৃত ভিডিওটিতে শাকিব খানকে দেখা যায়, মক্কার বিভিন্ন জায়গায় যাওয়ার ছবি। হজ পালন করতে যে যে নিয়ম মানা হয় তার সবটাই তিনি পালন করেছেন। নিজের ছবির সঙ্গে স্থানের নাম লিখে সেই জায়গার বর্ণনা দিয়েছেন তিনি।

একটি ছবিতে দেখা যায়, হেরা গুহা পর্বতে গিয়ে ছবি তুলেছেন শাকিব। ওই ছবির ওপরে হেরা গুহায় (মক্কা) প্রথম কোরআন অবতীর্ণ হয়। বিশ্ব হাজীদের সঙ্গে ছবি উঠেও শেয়ার করেন তিনি।

ছবিতে আরও দেখা যায়, ইফতারের পর মসজিদে নববীতে নামাজ আদায় করেন শাকিব খান। নামাজ শেষে আবু জাহেলের বাড়ির সামনেও তিনি যান। কাবার পার্শ্ববর্তী স্থানে যান, দোয়া প্রার্থনায় শামিল হন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here