সন্তানের অপেক্ষায় দিন গুনছেন পরীমণি

মা হতে চলেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি। অন্তঃসত্ত্বা হয়েও কাজ থেকে ছুটি নেননি পরীমণি। অরণ্য আনোয়ারের ‘মা’ সিনেমায় ডাবিং করছেন তিনি।

কাজের মাঝেই আনাগত সন্তানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পরীমণি লেখেন, ‘মাঝে মাঝে আমার মনে হয়,/ সে আমার ডানা হয়ে আসবে। আমাকে উড়াতে আসবে…/আমি উড়ব/খুব করে একদিন…’

অরণ্য আনোয়ারের চিত্রনাট্য ও পরিচালনায় ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু , লাবণ্য, শাহাদাত হোসেন।

১৯৭১ সালের শ্বশুর ও ছেলের বউয়ের গল্প নিয়ে ‘মা’ সিনেমা। আসছে মা দিবসে ছবিটি মুক্তি দেওয়ার কথা ভাবছেন নির্মাতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *