ঈদ শপিং নিয়ে ফেরদৌস-তারিনের নতুন মিশন

ঈদ ‘ইত্যাদি’র বিভিন্ন নান্দনিক ও মজার পর্বের মধ্যে একটি হচ্ছে মিউজিক্যাল ড্রামা। আর ঈদ এলে তো কথাই নেই, যুক্ত হয় নিত্যনতুন সব বিষয়।

এবার সুরে সুরে গানের গল্পে ফেরদৌস-তারিনের অভিনয়ের মাধ্যমে উঠে এসেছে এক দম্পতির তিন সময়ের ঈদের শপিং। বিয়ের পরে নবদম্পতি, সন্তান হওয়ার পর এবং বৃদ্ধ অবস্থায় ঈদ উদযাপনের তিনটি চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এই গানটিতে।

পারিবারিক বন্ধন নিয়ে চিত্রায়িত গল্পভিত্তিক এই গানটির একটি বিশেষত্ব হলো, এই গানে টিভি পর্দায় দর্শকরা প্রথমবারের মতো তারিন ও ফেরদৌসকে তিনটি ভিন্নরূপে দেখতে পাবেন। এমনটাই জানান নির্মাতা হানিফ সংকেত।

‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। ঈদের বিশেষ ‘ইত্যাদি’ প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *